মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ AM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ বর্তমানে তারেক রহমানের বাসায় রাখা হয়েছে। সেখানে দলের নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু আগে জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশে খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয়।

এর আগে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তার জানাজা আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ায় বাড়ির সামনে ছাত্রীকে ছুরিকাঘাত, সরকারের পদক্ষেপ ন…
  • ১০ নভেম্বর ২০২৬
বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বাসসেবা বন্ধ, ভোগান্তিতে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১০ নভেম্বর ২০২৬
৩৮ পদে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এইচএসসি পাস…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950