জামায়াত আমিরকে ধরে কান্নায় ভেঙে পড়লেন হাদির বড় ভাই

১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ PM
হাদির বড় ভাই ওমর ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান

হাদির বড় ভাই ওমর ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পর পরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির সর্বশেষ শারীরিক তথ্য জেনে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন।

এসময় হাসপাতালের ওটির সামনে জামায়াত আমিরকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন হাদির বড় ভাই ওমর। পরে তাকে (হাদির বড় ভাই) সান্ত্বনা দেন জামায়াত আমির।

আরও পড়ুন : ‘কিরে ভাই এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটোকল, এইভাবে সবাইকে হারিয়ে দিলি?’

হাসপাতালে যাওয়ার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন—গুলিবিদ্ধ হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

পোস্টে জামায়াত আমির আরো লেখেন—কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারণাকালে রাজধানীতে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অপারেশন শেষে এদিন তাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

দ্বিতীয় দিনের মতো বিজ্ঞানের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিচ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৫৩ জেলায় ৫ হাজার ডাটা এন্ট্রি অপারেটর নেবে ই-জোন এইচ আর এম …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9