খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল

২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ AM
শিবিরের দোয়া মাহফিল

শিবিরের দোয়া মাহফিল © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পটুয়াখালিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আসর পটুয়াখালিত গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা শাখা এ দোয়ার আয়োজন করে।

ছাত্রশিবিরের গলাচিপা উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা অনন্য। ফ্যাসিবাদী সরকারের নানা নির্যাতনের মধ্যেও তিনি দৃঢ়চিত্তে জনগণের অধিকার আদায়ে লড়ে গেছেন। তার আপসহীন নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।’

তিনি আরও বলেন, ‘অসুস্থতার কারণে তিনি (খালেদা জিয়া) বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। তার দ্রুত রোগমুক্তির আশায় আমরা এই দোয়ার আয়োজন করেছি।’

দোয়া মাহফিলে উপজেলা শিবিরের বায়তুলমাল সম্পাদক মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬