খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে: ডা. এফ এম সিদ্দিকী

২৪ নভেম্বর ২০২৫, ০১:৫৮ AM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০১:৫৮ AM
অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি হার্ট ও ফুসফুসেও ইনফেকশন দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

রবিবার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘চেস্টে সংক্রমণ হয়েছে। হার্ট ও ফুসফুসও এতে আক্রান্ত। আগামী ১২ ঘণ্টা তাকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হবে।’

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার পর তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, আপনারা জানেন গত কয়েক মাস বিএনপি চেয়ারপার্সন ঘন ঘন রোগে আক্রান্ত হয়েছেন। তিনি একাধিক সমস্যায় ভুগছেন। তাই আজ আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তার দ্রুত চিকিৎসা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর হয়তো আরও কিছু পরীক্ষা করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনই বলা কঠিন। এটি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

এ সময় মেডিক্যাল বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, ডা. জাফর আহমেদ ও ডা. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসভবন থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

কক্সবাজারে গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংযুক্ত সাত কলেজর কর্মচারীদের…
  • ০৯ নভেম্বর ২০২৬
বড় ছেলেকে দাফনের তিন দিন পর চলে গেল ছোট ছেলেও
  • ০৯ নভেম্বর ২০২৬
নামের মিল থাকায় বিনা অপরাধে এক বছর ধরে কারাগারে আরেক আলমাছ
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে যা বললেন পররাষ্ট্র সচিব
  • ০৯ নভেম্বর ২০২৬
কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950