হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

২৫ নভেম্বর ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:২৫ PM
বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের পথে খালেদা জিয়া

বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের পথে খালেদা জিয়া © সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষা জন্য আজ রবিবার রাতে (২৩ নভেম্বর) রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন একথা জানান।

তিনি বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে উনাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন।

ডা. জাহিদ আরও বলেন, টেস্টের রিপোর্টগুলো পর্যালোচনার পরে চিকিৎসা বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সর্বশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই সময় একদিন হাসপাতালে থেকে তিনি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬