পাকিস্তানে গেলেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি

আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগদান

২২ নভেম্বর ২০২৫, ০৬:০৪ PM
আন্তর্জাতিক নারী সম্মেলনে নূরুন্নিসা সিদ্দীকা

আন্তর্জাতিক নারী সম্মেলনে নূরুন্নিসা সিদ্দীকা © সংগৃহীত

আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। পাকিস্তানের লাহোরে শুক্রবার (২১ নভেম্বর) থেকে শুরু হওয়া দুইদিনব্যাপী এই সম্মেলনে যোগ দিয়েছেন জামায়াতের এই নেত্রী।

জানা গেছে, ‘পরিবর্তনের স্থপতি ও বিশ্বকে রূপদানকারী নারী: তোমাদের কারণেই পৃথিবী  সমৃদ্ধ হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক নারী সম্মেলন। আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজক মহিলা শাখা জামায়াতে ইসলামী পাকিস্তান।

সম্মেলনে আমেরিকা, অস্ট্রেলিয়া, তুরস্ক, মালেশিয়াসহ ১০টি দেশ থেকে নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। নারী সমাজের পরিবর্তনের প্রতিনিধিত্বকারী হিসেবে বাংলাদেশে পক্ষ থেকে এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। 

দুইদিনব্যাপী এই সম্মেলনে আরও যারা অংশ নিচ্ছেন তারা হলেন, মালেশিয়া থেকে ফ্রিডম ফ্লোটেলায় অংশ নেয়া ডা. ফৌজিয়া হাসান, দাতো হাজ্জা মমতাজ, এমডি নাভি মালয়েশিয়া, অস্ট্রেলিয়া থেকে ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার লরেন বুথ। এ ছাড়া বাহরাইন, বসনিয়া, মন্টে নিগ্রো, তুর্কিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সমাজ পরিবর্তনের অগ্রগামী ভূমিকায় থাকা নারী প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন।

হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬