প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য বিনিময়

২১ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ PM
সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন প্রধান উপদেষ্টা

সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন প্রধান উপদেষ্টা © সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সৌজন্য বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৌঁছান বিকাল ৪টার দিকে। এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। তারপর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ও জাতীয় দূর্যোগ মোকাবেলায় আপনারা সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পূনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতই  মানুষের পাশে দাঁড়িয়ে অব্যহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক নেতত্বের প্রতি অনগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোরণে আসন্ন নির্বাচন একটি গুরুতপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। একটি নির্বিঘ্ন ও উৎসবমখর নির্বাচন আয়োজনে আমি সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। 

সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমির ছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬