শেরপুরে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

২০ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ AM
গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন © টিডিসি ফটো

শেরপুর জেলার ঝিনাইগাতীতে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখা অফিসের গেটের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রাত ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তার ফেসবুক আইডিতে আগুন দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন।

 বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভিডিওতে দেখা যায়, প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগান দিচ্ছে দুর্বৃত্তরা এবং গ্রামীণ ব্যাংক হাতিবান্ধা শাখার সাইনবোর্ডে আগুন জ্বলছে। দরজায় কোনো দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানোরও চেষ্টা করা হয় এবং কার্যলয়ের সামনে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় তাদের কারও চেহারা স্পষ্টভাবে দেখা যায়নি।

শাখা কর্তৃপক্ষ জানিয়েছেন, অফিসের কোনো কিছুই ক্ষতিগ্রস্ত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের শাখাটিতে সামান্য আগুন দিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা হয়েছিল। তবে এতে কোনো ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঝিনাইগাতী থানা পুলিশ সর্বদা মাঠে রয়েছে।

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬