ভূমিকম্পে সলিমুল্লাহ মেডিকেল ছাত্র নিহতের ঘটনায় এনডিএফের শোক

২১ নভেম্বর ২০২৫, ১০:৪১ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৫, ১০:৪১ PM
ন্যাশনাল ডক্টরস ফোরামের লোগো

ন্যাশনাল ডক্টরস ফোরামের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

ভূমিকম্পে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) শিক্ষার্থী রাফিউল ইসলামের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। শুক্রবার (২১ নভেম্বর) রাতে সংগঠনটির অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক জানানো হয়।

শোকবর্তায় বলা হয়, ‘আজ সকাল ১০.৪০ মিনিটে মর্মান্তিক ভূমিকম্পে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ও গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল ৪৫ জন আহত হয়েছেন। এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেন রাফিউল ইসলামের মৃত্যু ও শতাধিক আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন।’

শোকবার্তায় বলা হয়, ‘এনডিএফ নেতৃবৃন্দ রাফিউল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর জান্নাতুল ফিরদাউস লাভের জন্যে দোয়া করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন
করেন।’

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬