‘আসন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না’

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ AM
বিএনপি ও জামায়াতে ইসলামীর লোগো

বিএনপি ও জামায়াতে ইসলামীর লোগো © ফাইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি। এ ধরনের আলোচনার প্রশ্নই ওঠে না।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আসন নিয়ে আলোচনার তো প্রশ্নই আসে না। বিএনপির সঙ্গে জামায়াতের এরকম কোনো আলোচনা হয়নি।’

আরও পড়ুন: ‘আ.লীগ হাঙ্গামা বাধাতে এলে বিএনপি-এনসিপি নেতাদের এস্কর্ট দিয়েছে জামায়াত-শিবির’

তিনি আরও বলেন, ‘আমরা খোঁজ নিচ্ছি- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সত্যিই এমন কোনো মন্তব্য করেছেন কি না। বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। যদি তিনি আসলেই এমন কিছু বলে থাকেন, তাহলে দলীয়ভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে।’

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬