আওয়ামী লীগ নেতার পাশে বসায় বিএনপি নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ AM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

নাটোরের লালপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে বিএনপি নেত্রী ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর বাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

জানা গেছে, সম্প্রতি গোপালপুর ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। ওই সভায় তার পাশে বসেন কলেজের অধ্যক্ষ ও নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিএনপি।

প্রতিবাদ সমাবেশে উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি শামসুন্নাহার পারুল বলেন, ‘লালপুরে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে। একজন বিএনপি নেত্রী তাদের পাশে বসে এ এলাকার রাজনীতি কলঙ্কিত করেছেন। আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা চাই।’

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট বলেন, ‘যারা রাজপথে আন্দোলন করেছে, নির্যাতিত হয়েছে, তাদের জন্য এটি অপমানজনক। নেতা হতে হলে ত্যাগ দরকার, আপস নয়। যারা আমাদের উপর নির্যাতন চালিয়েছে, আজ তাদের পাশে বসানো হচ্ছে এটা আমরা মেনে নেব না।’

এ সময় আরও বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম লুলু, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ভুবন প্রমুখ।

এ বিষয়ে ফারজানা শারমিন পুতুলকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বলতে পারবো।’

৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ আগস্ট ২০২৬
খদরে আস্ত খাসিকাণ্ডে সামনে এলো জাপানপ্রবাসী বরের ফর্দনামা
  • ১৯ আগস্ট ২০২৬
ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত যুবক
  • ১৯ আগস্ট ২০২৬
গুগল ফটোজে ছবি-ভিডিও রাখার নতুন নিয়ম, বন্ধ হলো ড্রাইভের সুব…
  • ১৯ আগস্ট ২০২৬
একজন শিক্ষক কি পরিমাণ ভয়ংকর হইতে পারেন সেটা চাক্ষুষ দেখলাম
  • ১৯ আগস্ট ২০২৬
চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্নহত্যা
  • ১৯ আগস্ট ২০২৬