শ্বশুরবাড়ির নির্যাতনে প্রাণ গেল আন্নি খাতুনের

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ AM
আন্নি খাতুন (২১)

আন্নি খাতুন (২১) © টিডিসি ফটো

নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে আন্নি খাতুন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার উল্লেখ করা হয়, প্রায় দুই বছর আগে উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামের পল্টু মন্ডলের ছেলে পরশ মন্ডলের (২৩) সঙ্গে আন্নি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীসহ পরিবারের সদস্যরা বিভিন্ন সময় আন্নিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।

গত ৯ সেপ্টেম্বর ভোরে আন্নিকে শ্বশুরবাড়ির শয়নকক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে স্বামীর নির্দেশে ননদ পলি খাতুনসহ পরিবারের অন্যরা তাকে জোরপূর্বক কীটনাশক খাওয়ায় বলে অভিযোগ রয়েছে। অচেতন অবস্থায় আন্নিকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে তিনি মারা যান।

নিহতের ভাই বোরহানুল ইসলাম দাবি করেছেন, মৃত্যুর আগে আন্নি নিজেই ঘটনার বিবরণ তাকে জানিয়েছিলেন এবং তিনি তা মোবাইলে রেকর্ড করে রেখেছেন। এ ঘটনায় দায়েরকৃত মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী জানান, এজাহার গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, আন্নির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬