নাটোরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

৩১ আগস্ট ২০২৫, ০১:৪১ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ PM
মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ

মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ © সংগৃহীত

নাটোর সদর উপজেলার নেপালদিঘী গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নবীর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে নবীর আলী প্রথমে গ্রামের এক বাসিন্দা ইদ্রিস আলীর বাড়ি থেকে কিছু মালামাল চুরি করেন বলে সন্দেহ করা হয়। পরে তিনি পাশের বাড়ি, আব্দুল আওয়ালের বাড়িতে প্রবেশের সময় গ্রামবাসীর নজরে পড়েন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন এবং মারধর শুরু করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত নবীর আলীর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী ইসলাবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: চবি শিক্ষার্থীদের ওপর ফের স্থানীয়দের হামলা, প্রক্টরসহ আহত ৩০

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নবীর আলী চুরির অভিযোগে গ্রামবাসীর গণপিটুনিতে মারা গেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।’

পুলিশ বলছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
আ.লীগ-ছাত্রলীগকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ, দুই ইউএনও কার্যা…
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬
গাঁজা খেয়ে ককপিটে পাইলট, কী ঘটেছিল যাত্রীদের সঙ্গে?
  • ১২ আগস্ট ২০২৬