‘আ.লীগ হাঙ্গামা বাধাতে এলে বিএনপি-এনসিপি নেতাদের এস্কর্ট দিয়েছে জামায়াত-শিবির’

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ AM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ AM
বিএনপি-এনসিপি নেতাদের এস্কর্ট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। (ইনসেটে) পিনাকী ভট্টাচার্য

বিএনপি-এনসিপি নেতাদের এস্কর্ট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। (ইনসেটে) পিনাকী ভট্টাচার্য © ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ এনসিপি নেতাদের সুরক্ষা দেওয়া মারুফ রহমান সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকার শিবিরের নেতা বলে জানিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘এনসিপি না হয় ছোট দল, লোকবল কম। কিন্তু বিএনপি তো বৃহৎ রাজনৈতিক দল। অথচ বিএনপি নেতাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের!’

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এসব কথা বলেছেন পিনাকী ভট্টাচার্য। তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ সন্ত্রাসীরা হাঙ্গামা বাধাতে এসেছিল। তখন জামায়াত-শিবিরের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা বিএনপির ও এনসিপির নেতাদেরকে গার্ড দিয়ে দারুনভাবে এস্কর্ট দিয়েছে।’ এর একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

তিনি আরও বলেন, ‘ভিডিওতে মির্জা ফখরুলকে যিনি গার্ড দিচ্ছেন এবং বাল সন্ত্রাসীদেরকে ভার্বালি প্রতিহত করছেন, তিনি সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকার শিবিরের সাবেক সভাপতি মারুফ রহমান।’

আরও পড়ুন: ডিম ছোড়ে নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখালেন আখতার

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে একাধিকবার ডিম ছুড়ে মারেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

একইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ‘নাম ধরে’ ডেকে নানাভাবে অসম্মান করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081