যুক্তরাষ্ট্রে আখতারের ওপর ডিম নিক্ষেককারী আটক

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ AM
আটক হওয়া আওয়ামী লীগের কর্মী মিজান চৌধুরী

আটক হওয়া আওয়ামী লীগের কর্মী মিজান চৌধুরী © সংগৃহীত

নিউইয়র্কের বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করেছে দেশটির পুলিশ। মিজান চৌধুরী নামে আটক ব্যক্তি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। 

ঘটনার ৫ ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে জ্যাকসন হাইটস থেকে তাকে আটক করে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী গিয়াস আহমেদ ও কুষ্টিয়া জেলা সমিতি-ইউএসএ'র সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে এনসিপির আখতার হোসেনকে ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগের কর্মী মিজান চৌধুরীল বাড়ি সিলেটের জকিগঞ্জে। যুক্তরাষ্ট্রপ্রবাসীরা এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: নিউইয়র্কে এনসিপি নেতা আখতারকে ডিম ছুড়ে মারলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। হামলার সময় তিনি আখতারের পাশেই ছিলেন।

জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিমের মৃত্যুতে ইউটিএলের শোক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বয়স ও জিপিএ না থাকলেও সহকারী অধ্যাপক পদে চাকরি, রাবিপ্রবির …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬