‘আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক’ 

২৫ জুন ২০২৫, ১০:০১ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০১:১৯ PM
যুক্তরাষ্ট্র-ইরানের পতাকা

যুক্তরাষ্ট্র-ইরানের পতাকা © সংগৃহীত

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ পুনরায় শুরু হবে বলেও জানান তিনি। বুধবার (২৫ জুন) ন্যাটো সম্মেলনে নেদারল্যান্ডসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 

তিনি বলেন, ‘আমি তোমাদের বলছি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। একটা চুক্তিও হতে পারে।’ তিনি বলেন, ইরানের সঙ্গে আবার আলোচনা শুরুর ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন, কারণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। আমার দৃষ্টিতে তারা (ইরান-ইসরায়েল) যুদ্ধ করেছিল, আর এখন যুদ্ধ শেষ।’

যুদ্ধ শেষে ইসরায়েল ও ইরান ক্লান্ত বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল ও ইরান দুপক্ষই ‘ক্লান্ত’ হয়ে পড়েছে, তবে তাদের মধ্যে সংঘাত আবারও শুরু হতে পারে। আমি দুপক্ষের সঙ্গেই কথা বলেছি, ওরা দুই পক্ষই ক্লান্ত, শ্রান্ত কিন্তু এটা কি আবার শুরু হতে পারে? হয়ত একদিন হতে পারে। এমনকি খুব শিগগিরও শুরু হতে পারে।’

অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬