ডিম ছোড়ে নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখালেন আখতার

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ AM
আখতার হোসেন

আখতার হোসেন © সংগৃহীত

নিউইয়র্কের বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।  এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এক পোস্টে তিনি এমন প্রতিক্রিয়া দেখান। পোস্টে তিনি লেখেন, এই প্রজন্ম হাসিনার ছোড়া বুলেটে ভয় পায় নাই৷ ওদেরই ছোড়া ডিমে ভয় পাওয়ার প্রশ্নই আসে না।

এদিকে পুরোনো পোস্ট শিয়ার করে হাসনাত লিখেছেন, হাসিনার পুলিশ লীগ,কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে?

তিনি আরও লেখেন, আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দী কলামে যারা ‘সম্মতি’ উৎপাদন করে, তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত — এটা না বুঝলে, কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন।

এর আগে, ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১ টার সময় যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। 

প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার প্রতিনিধিদলে ছয়জন রাজনৈতিক নেতা রয়েছেন। তাদের একজন হলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। 

ময়মনসিংহ রেলপথে তিন মাসে ৫ বার ট্রেন লাইন, ২২ যান্ত্রিক ত্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬