ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি, দলীয় কার্যালয় ভাঙচুর

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ AM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ AM
স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর

স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর © টিডিসি ফটো

পাবনার বেড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিএনপির কার্যালয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় মোতায়েন করা হয়েছে। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানিয়েছে, বেড়ার হুরাসাগর নদীর তীরবর্তী বৃশালিখা এলাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নিজ এলাকা। আগে ঘাটের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে। তবে গত ৫ আগস্ট থেকে স্থানীয় বিএনপির একটি অংশকে সঙ্গে নিয়ে ঘাটটি নিজেদের দখলে রেখেছিল তারা।

পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ ঘাটের নিয়ন্ত্রণ নিতে চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয় এবং একপর্যায়ে দুই পক্ষই গোলাগুলিতে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। পরে সংঘর্ষকারীরা স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির মধ্যে এ ঘটনা ঘটেছে। এখন চাঁদাবাজি কারা করছে, সেটাই দেখার বিষয়। এজন্য আমি আর এ বিষয়ে কিছু বলতে চাই না।’

বিষয়টি নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে বিএনপি এবং আওয়ামী লীগ—দুই পক্ষই জড়িত রয়েছে। গোলাগুলির ঘটনা ঘটেছে। আমরা এবং সেনাবাহিনী ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানানো হবে।’

বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9