নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে। তবে বিএনপি ৫০ থেকে ১০০-এর বেশি আসন পাবে না। তিনি আরও জানিয়েছেন, দলীয় প্রতীক হিসেবে শাপলা প্রতীক থেকে তারা সরবেন না।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আঁগারগায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটাধিকার বিষয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আমাদের জন্য একটি সুখবর আসছে, জুলাই পরবর্তী সময়ে। আমরা শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চাই এবং এই সিদ্ধান্ত থেকে সরছি না। তিনটি প্রতীকের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হবে। এর ব্যত্যয় হবে না। ইসি না মানলে কীভাবে আদায় করতে হয়, তা আমরা জানি।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে নারী, গণঅভ্যুত্থানে কৃষক ও শ্রমিকসহ যারা ছিলেন, তাদের নিয়ে আমাদের প্রার্থিতা থাকবে। বিভিন্ন প্রার্থীর সঙ্গে আলোচনা চলছে এবং অবশ্যই প্রার্থী বাছাইয়ে চমক থাকবে।”

এনসিপি এই ঘোষণার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতিতে সক্রিয় ভূমিকা দেখাচ্ছে এবং প্রতীক ও প্রার্থীদের বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬