যশোরে বিএনপি নেতা তুহিনকে বহিষ্কার

২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ AM
বিএনপির লোগো ও বহিস্কৃত নেতা তুহিন

বিএনপির লোগো ও বহিস্কৃত নেতা তুহিন © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনিরামপুর পৌর শাখার যুগ্ম সম্পাদক মোঃ তুহিন হাসানকে সব পদ থেকে বহিস্কার করা হয়েছে। ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী’ কার্যকলাপের জন্য তার ব্যাপারে এ সিদ্ধান্ত নেয় দলটি।

রবিবার (২১ সেপ্টেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য যশোর জেলার মনিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তুহিন হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যহতি প্রদান করা হলো। এখন থেকে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করেছে বিএনপি।

এতে আরও বলা হয়, বিভিন্ন অপরাধে ইতোমধ্যে মনিরামপুর পৌর বিএনপির আরও কয়েকজন নেতা কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সকল বিষয়ে প্রয়োজনীয় নজরদারি না রাখা এবং অব্যাহতভাবে দলের নেতারা অপরাধে জড়িত হওয়ার পরও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার কারণে ও পৌর বিএনপির নির্বাহী কমিটির মিটিং করে জেলা বিএনপিকে অবহিত করা, এসব সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ না করার কারণে পৌর বিএনপির সভাপতি ও সম্পাদককে ৪৮ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে সাধারণ সম্পাদক জেলা বিএনপির বরাবরে জবাবদিহিতা করার জন্য নির্দেশ প্রদান করা হল।

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950