বিএনপিতে মুক্তিযোদ্ধা নেতার কি এতই অভাব, প্রশ্ন তুহিন মালিকের

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ PM
তুহিন মালিক

তুহিন মালিক © ফাইল ফটো

বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তুহিন মালিক বলেছেন, বিএনপিতে কি মুক্তিযোদ্ধা নেতার এতই অভাব যে লো গ্রেডের তথাকথিত মুক্তিযোদ্ধার পাগলামির দায় নিতে হবে?

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার তুহিন মালিক লিখেছেন, ‘সাত হাজারের বেশি নেতা-কর্মীকে বহিস্কার করেছে বিএনপি। দলীয় শৃংখলাভঙ্গ ও দলের ভাবমূর্তি বিনষ্টের অপরাধে। রাজনৈতিক ইতিহাসে বিরল এক সাহসী সিদ্ধান্ত। সাত হাজার বহিস্কৃত নেতা-কর্মী মিলে দলের ভাবমূর্তি যতটুকু বিনষ্ট করেছে, মাদরাসা শিক্ষা বিদ্বেষী এক লাগামহীন অর্বাচীন তার চেয়ে বেশি ক্ষতি করেছে বিএনপির।’  

তিনি আরও লেখেন, ‘বিএনপিতে মুক্তিযোদ্ধা নেতার কি এতই অভাব? মুক্তিযোদ্ধার দল বিএনপিকে কেন লো গ্রেডের তথাকথিত মুক্তিযোদ্ধার পাগলামির দায় নিতে হবে?’

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬