উচ্ছ্বাস-প্রতিহিংসা কিছুই নয়, হাসিনার পালানোর খবর শুনে প্রথম কী বলেছিলেন খালেদা জিয়া?

০৩ আগস্ট ২০২৫, ০৮:৪৭ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনার পালানোর খবর জানাচ্ছেন চিকিৎসকরা

হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনার পালানোর খবর জানাচ্ছেন চিকিৎসকরা © ভিডিও থেকে নেওয়া

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সময় তার চিকিৎসক দল সরকার পতন ও হাসিনার পালানোর খবর তাকে জানান। এমন খবর শুনে তিনি বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ’।

প্রবাসী লেখক, চিকিৎসক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য আজ রবিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এতে বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনার পালানোর খবর বর্ণনা করতে দেখা যায় চিকিৎসক দলকে।

পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ‘ম্যাডাম প্রথম শুনছেন হাসপাতালের বেডে থেকে হাসিনা পালিয়েছে। তিনি তখন এভারকেয়ারে ভর্তি।  হাসিনার পালানোর খবর ম্যাডামকে প্রথম দেন উনার চিকিৎসক দল। এই মুহুর্তটা ঐতিহাসিক। কথা বলছেন উনার চিকিৎসক দলের প্রধান প্রফেসর এফ এম সিদ্দিকী। আফসোস যে শুরু থেকে করা হয় নাই ভিডিওটা।’ 

আরও পড়ুন: ‘হাসিনার পতন ঘটাইয়া বাড়িত আইয়াম— আইল ঠিকই, কিন্তু লাশ হইয়া’

তিনি বলেন, ‘ম্যাডাম হাসিনার পালানোর খবরটা শুনে বলেছিলেন, আলহামদুলিল্লাহ। কোনও আলাদা উচ্ছ্বাস নাই, প্রতিহিংসা নাই, আছে শুধু প্রশান্ত মুখে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো। বর্ষা বিপ্লবের স্টেক দাবি করার সময়ে যেন আমরা ম্যাডামের প্রতিক্রিয়ার কথা মনে রাখি।’

পিনাকী ভট্টাচার্য আরও লিখেছেন, ‘সকল প্রশংসা সৃষ্টিকর্তার, তিনি রহম করেছিলেন, এ জন্যই আমরা ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছি। এই অছিলায় আসুন আমরা ম্যাডামের পুর্ন সুস্থতার জন্য দোয়া করি।’

এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950