বিএনপির নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার আহ্বান খালেদা জিয়ার

২৯ মে ২০২৫, ০৭:২৫ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ১০:১৯ AM
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া © সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে বিএনপির অঙ্গীকার হিসেবে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, প্রতি বছর মে মাসে এ দিনটি আমাদের পরিবারের জন্য শুধু বেদনার নয়, বরং গোটা জাতির জন্যই এক শোকাবহ দিন হিসেবে ফিরে আসে। ১৯৮১ সালের ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে জাতি যেমন অভিভাবকহীন হয়ে পড়ে, তেমনি আমাদের পরিবারের ওপরও নেমে আসে এক অপূরণীয় শোক। যিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশের ইতিহাসে নিজের নামকে চিরকাল অবিচ্ছেদ অংশে রূপ দিয়েছেন, সেই নেতাকে আমরা চট্টগ্রামে হারিয়েছিলাম এই দিনে।

তিনি আরও বলেন, চট্টগ্রামই ছিল সেই শহর, যেখান থেকে তিনি সৎ, সফল এবং প্রকৃত একজন রাষ্ট্রনায়ক হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বতন্ত্রতা, জাতীয় উন্নয়ন এবং একটি আত্মমর্যাদাশীল জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তুলেছিলেন তিনি। শহীদ জিয়া ছিলেন সেই নেতা, যিনি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে নিজের জীবন দিয়েছেন। তাঁর শাহাদাত দেশের ইতিহাসে এক অবিনাশী অধ্যায় হয়ে থাকবে।

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখলেন।

এ আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন। আলোচনা সভার প্রধান আলোচক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬