খালেদা জিয়াকে হয়রানি, দুদকের ৩ চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা

১৮ মে ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুর্নীতি দমন কমিশন (দুদক) © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (১৮ মে) এই মামলাটি দাখিল করা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে।

মামলায় অভিযুক্ত চারজন হলেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরি, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।

অভিযোগে বলা হয়েছে, খালেদা জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক হয়রানির লক্ষ্যেই তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে একটি 'মিথ্যা মামলা' দায়ের করেছিলেন। এটি ছিল একেবারেই আইনবহির্ভূত ও দুরভিসন্ধিমূলক পদক্ষেপ।

মামলার আইনজীবী মো. হোসেন আলী খান হাসান এ বিষয়ে বলেন, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করেছেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে। এটি আইনের পরিপন্থী এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থীও বটে।

ফাঁসির আসামি সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
  • ১৬ নভেম্বর ২০২৬
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, কর্মস্থল ঢাকার প্রধান ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
৭৩০ কোটি টাকার প্রকল্পে কি ফিরবে বরিশালের হারানো খাল?
  • ১৬ নভেম্বর ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়তে বরিশালে সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  • ১৬ নভেম্বর ২০২৬
টাকা নেই, আমার টিকিটটাও কিনে দিন—মোদিকে কংগ্রেস নেতা শিবকুম…
  • ১৬ নভেম্বর ২০২৬
স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950