ঈদুল আজহায় খালেদা জিয়াকে ৩৫ মণ ওজনের ‘কালো মানিক’ উপহার দিতে চান কৃষক

২৬ মে ২০২৫, ০৯:৪৯ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৫:০০ PM
৩৫ মণ ওজনের ‘কালো মানিক’

৩৫ মণ ওজনের ‘কালো মানিক’ © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৩৫ মণ ওজনের ‘কালো মানিক’ উপহার দিতে চান সোহাগ মৃধা নামে এক কৃষক। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে ৬০ হাজার টাকায় দুটি মিনি ট্রাক ভাড়া করেছেন তিনি। ঢাকায় যাওয়ার সময় যারা তার যার সফর সঙ্গী হবেন তাদের জন্য বানানো হয়েছে বিশেষ গেঞ্জি। যাত্রাপথে তাদের সঙ্গে থাকবে বাদকদল, ব্যানার ও দলীয় প্রতীক ধানের শীষ।     

জানা গেছে, সোহাগ মৃধার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে। তিনি ইউনিয়ন বিএনপির একজন কর্মী। আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালে এক কৃষক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গরু উপহার দিয়েছিলেন—সংবাদমাধ্যমে তা দেখে অনুপ্রাণিত হন সোহাগ। তখনই ঠিক করেন, নিজের পালন করা ষাঁড়টি খালেদা জিয়াকে উপহার দেবেন তিনি। 

সোহাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের শেষের দিকে স্থানীয় চৈতা বাজার থেকে ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি ফ্রিজিয়ান জাতের গাভি কেনেন সোহাগ মৃধা। সপ্তাহ যেতে না যেতেই গাভিটি একটি বাছুরের জন্ম দেয়। পরে গাভিটি স্থানীয় বাজারে বিক্রি করে দেন আর বাছুরটিকে ভুসি, খৈল, সবুজ ঘাস, খড়কুটা খাইয়ে পরিবারের সদস্যরা মিলে ছয় বছর ধরে লালন–পালন করেন। এটি লম্বায় ১০ ফুট, উচ্চতায় ৫ ফুট ৪ ইঞ্চি আর ওজন প্রায় ১ হাজার ৪০০ কেজি।জা

সোহাগ মৃধা বলেন, ‘আমার বাবা বিএনপির রাজনীতি করতেন। আমিও বিএনপিকে ভালোবাসি। ভাইরাল হওয়ার জন্য না, আবেগ থেকেই প্রিয় নেত্রীকে আমার প্রিয় কালো মানিককে উপহার দিতে চাই। আর কিছুই চাই না। এতে লাভ-লোকসানের কিছু নেই।’

সোহাগের মা হাজেরা বেগম বলেন, ছোটবেলা থেকেই তার ছেলে বিএনপিকে ভালোবাসে। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে যান। অনেক দিন আগে থেকে তিনি বলে আসছেন ষাঁড়টি খালেদা জিয়াকে উপহার দেবেন। সোহাগের বাবা নেই। সামান্য জমি চাষাবাদ করে সংসারের খরচ চলে। খেয়েপরে কোনো রকম দিন চলে যায় তাদের।

এ  বিষয়ে আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, সোহাগ বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। বাড়িতে মা, স্ত্রী ও দুটি শিশুসন্তান আছে। তাদের সহায়তায় ষাঁড়টি লালন-পালন করছেন ছয় বছর ধরে। এটি তিনি খালেদা জিয়াকে উপহার দিতে চান। প্রথমে তার কথা স্থানীয় লোকজনের বিশ্বাস হয়নি। কিন্তু সোহাগ নাছোড়বান্দা। ষাঁড়টি উপহার দিতে কয়েক দিনের মধ্যে ঢাকায় রওনা দেবেন তিনি। 

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence