বুলু ও দুদুকে বিএনপির সতর্কবার্তা 

০৫ জুন ২০২৫, ১১:১৭ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদু

বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদু © সংগৃহীত

বিতর্কিত বক্তব্য দেওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে দলটির পক্ষ থেকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।  বৃহস্পতিবার (৫ জুন) দলটির দপ্তর থেকে দেওয়া এক চিঠিতে তাদেরকে সতর্ক করা হয়। চিঠিটি তাদের কাছে পৌঁছানো হয়েছে।

বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, এই দুই নেতার সম্প্রতি দেওয়া কিছু বক্তব্যে বিএনপি বিব্রত। চিঠিতে তাদেরকে দলীয় অবস্থান ও দৃষ্টিভঙ্গির বাইরে সভা-সেমিনারে কোনো ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেয় তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। তার এ বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। দুদুর দেওয়া ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। এ ছাড়াও ওই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন দুদু।

এদিকে এর আগে এক বক্তব্যে বুলু বলেছিলেন, শহিদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। গত ২৫ ফেব্রুয়ারি বিকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেছিলেন। এমন বক্তব্যের কারণে সামাজিকমাধ্যমে তোপের মুখে পড়েন বিএনপির এই নেতা। সমালোচনার মুখে পরে তিনি এ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছিলেন। 

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬