ব্যর্থতার দায়ে ঢাকা কলেজ ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে সতর্কতা কেন্দ্রের

০১ জুন ২০২৫, ১০:২১ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ১১:২৭ AM
জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো

জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো © সংগৃহীত

ব্যর্থতার দায়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মোঃ মিল্লাত হোসেনকে সতর্ক করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

রবিবার (১ জুন) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ মে ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে আপনারা নিজ ইউনিটের সার্বিক শৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক ভূমিকা রাখতে পারেননি। এই বিষয়ে আপনাদেরকে সংগঠনের পক্ষ থেকে সতর্ক করা হলো। পরবর্তীতে এধরণের ব্যর্থতার বিষয়ে যথোপযুক্ত কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় নেই ‘দাড়িপাল্লা’

জানা যায়, গত ২৮ মে, বুধবার তারুণ্যের সমাবেশে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। আহতদের একজন ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ। সমাবেশ চলাকালীন সময়ে সেখানে অবস্থান নেওয়া ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় তারা হাতাহাতিতে জড়ায় এবং অনেককে পানির বোতল ছুড়তেও দেখা যায়। সেসময় মূল স্টেজ থেকে নেমে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দুই গ্রুপকে শান্ত করার চেষ্টা করতে দেখা যায়।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950