বুদ্ধির পরীক্ষায় আইনস্টাইনকে ছাড়িয়ে গেল ১২ বছরের শিক্ষার্থী

২৮ ডিসেম্বর ২০২১, ০৯:২৩ PM
বার্নাবি সুইনবার্ন

বার্নাবি সুইনবার্ন © সংগৃহীত

বুদ্ধির পরীক্ষায় আইজাক আইনস্টাইনকেও ছাড়িয়ে গেছেন ১২ বছরের এক স্কুল শিক্ষার্থী। মেনসা টেস্টে আইকিউ পরীক্ষায় আইনস্টাইনের চেয়ে ২ নম্বর বেশি পেয়েছেন ওই শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর নাম বার্নাবি সুইনবার্ন। থাকেন বৃটেনের ব্রিস্টল শহরে। তার পছন্দের বিষয় গণিত এবং রসায়ন। বড় হয়ে একজন প্রোগ্রামার হতে চায় সুইনবার্ন। তার ইচ্ছা অক্সফোর্ডে পড়ার।

জানা গেছে, মেনসা টেস্টে আয়োজিত আইকিউ পরীক্ষায় ১২ বছরের বার্নাবি সুইনবার্নের স্কোর ১৬২। যেখানে আইনস্টাইনের আইকিউ ছিল ১৬০।

 আরও পড়ুন:দেশের মেধাবী ছেলেরা বিদেশে পাড়ি জমাচ্ছে: জাফর ওয়াজেদ

এই অসাধারণ স্কোরের কারণে বার্নাবি এ সপ্তাহে হাই আইকিউ সোসাইটিতে যোগ দেয়ার সুযোগ পেয়েছে। শুধুমাত্র জনসংখ্যার সর্বোচ্চ আইকিউ ধারীদের প্রথম ২ শতাংশ এই সোসাইটিতে যুক্ত হতে পারে। বার্নাবি প্রথম ১ শতাংশের মধ্যেই জায়গা করে নিয়েছে।

এ নিয়ে তার মা ঘিসলাইন বলেন, আমি আগে থেকেই জানতাম বার্নাবি বুদ্ধিমান। তবে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে, নিজের ব্যাপারে সে আরও জানতে চায়। সে গণিত ও রসায়নে দারুণ। এছাড়া তার ক্রিপ্টোকারেন্সিতেও ব্যাপক আগ্রহ রয়েছে বলে জানান ঘিসলাইন।

আরও পড়ুন: মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীরা দুই লক্ষ টাকা বৃত্তি পাবে : বেনজির

তিনি আরও বলেন, আমরা জানতাম ও যথেষ্ট বুদ্ধিমান ও স্মার্ট। তবে ও নিজে চেয়েছিল, কেমন ওর বুদ্ধিমত্তা সেটা একটু পরীক্ষার মাধ্যমে দেখা হোক। তাই ও এই পরীক্ষায় বসেছিল।

আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা
  • ১৩ নভেম্বর ২০২৬
৪৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন সাপ্লিমেন্টারিতে …
  • ১৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950