প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে: আইআরজিসি

১৩ নভেম্বর ২০২৬, ১২:১২ PM
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে হামলা চালিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে হামলা চালিয়েছে ইরান © সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাব দিতেই বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড (আইআরজিসি)।

দীর্ঘ বিরতির শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে হামলানোর বিষয়টি  জানিয়েছে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা।

হামলার দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে আইআরজিসিও। বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের বন্দরনগরী সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা করেছে শত্রুপক্ষ। সেই হামলার প্রতিশোধ নিতে কয়েক ঘণ্টার মধ্যে এই পাল্টা হামলা পরিচালনা করেছে আইআরজিসি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী আইআরজিসি জানায়, এই হামলাটি ছিল একটি প্রতিশোধমূলক ব্যবস্থা। তারা আরও জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

আইআরজিসি-ঘনিষ্ঠ ইরানি বার্তাসংস্থা ফার্স তাদের প্রতিবেদনে দাবি করেছে, আইআরজিসির অ্যারোস্পেস বাহিনীর হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটির রাডার স্থাপনাটি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।

এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্য…
  • ১৩ নভেম্বর ২০২৬
ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950