ফের ইরানে মার্কিন হামলা, যুদ্ধ ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: হেগসেথ

২২ জুলাই ২০২৬, ১২:৩৪ PM
পিট হেগসেথ

পিট হেগসেথ © সংগৃহীত

ইরানের ওপর টানা ১১তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে বাহরাইন ও কুয়েতে হামলার ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন-তেহরান উত্তেজনা আরও বেড়েছে, যা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা জোরালো করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, চলমান এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতোমধ্যে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেনে খুব শিগগিরই অত্যন্ত জোরালো হামলা চালানোর হুমকি দিয়েছেন।

ট্রাম্পের এই হুমকির জবাবে তেহরান সতর্ক করে জানিয়েছে, এমন হামলা হলে সংঘাত মধ্যপ্রাচ্যের আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

বাহরাইন ও কুয়েতে সাম্প্রতিক হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

আরও  পড়ুন : সেলস অফিসার নেবে স্কয়ার, আবেদন অনলাইনে

প্রসঙ্গত, বাহরাইন ও কুয়েতে সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র টানা ১১তম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি দেওয়ায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে, তেহরানও পাল্টা সতর্ক করে জানিয়েছে, নতুন করে হামলা হলে যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তথ্যসূত্র: আল জাজিরা

জাতিসংঘে ইউনিভার্সাল কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর, মিল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক উদ্দেশ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্য…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে হয়রানি বন্ধ ও মেধাভিত্তিক নিয়োগের দাবি ঢা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬