মডেল মসজিদে হিন্দি গানে লাইকি ভিডিও

০৭ আগস্ট ২০২১, ০৭:১১ PM
কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদ প্রাঙ্গণে ধারণ করা তরুণ-তরুণীর ভিডিও।

কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদ প্রাঙ্গণে ধারণ করা তরুণ-তরুণীর ভিডিও। © ছবি : সংগৃহীত

কুমিল্লায় সদ্য উদ্বোধন করা মডেল মসজিদে হিন্দি গানের সঙ্গে তরুণ-তরুণীর করা একটি লাইকি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জেলার দাউদকান্দি মডেল মসজিদ প্রাঙ্গণে ধারণ করা ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মসজিদের সিঁড়ি বেয়ে উঠে সামনের খোলা স্থানে হিন্দি গানের সঙ্গে দুই তরুণ-তরুণী নানা অঙ্গভঙ্গি করে নাচছেন। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

মসজিদের এক মুসল্লি আবদুস সুবহান বলেন, ‘মসজিদে আইয়া গানবাইদ্য করল। এইডা কেয়ামতের লক্ষণ। এই দেশো কী আইন কানুন নাই। খুইব দুঃখ পাইছি।’

দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী সুমন নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘যদি জড়িতরা শাস্তি না পায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উচ্ছন্নে যাবে।’

এ ঘটনার পর দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা ওই তরুণ-তরুণীর পরিচয় চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভিডিওতে থাকা তরুণ-তরুণীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মডেল মসজিদটি উদ্বোধন করা হয় গত জুন মাসে। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে প্রতিনিয়ত এখানে অনেকে ভিড় করেন।

ট্যাগ: ফেসবুক
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence