ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

০১ এপ্রিল ২০২৬, ১২:১৪ AM
ফাইনাল খেলায় গোল দেওয়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

ফাইনাল খেলায় গোল দেওয়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি প্রীতি ফুটবল ফাইনাল খেলায় গোল দেওয়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার শশই এলাকায় শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি দলের মধ্যে খেলার আয়োজন করা হয়।

খেলায় পুরস্কার হিসেবে বিজয়ী দলের জন্য একটি গরু এবং রানারআপ দলের জন্য একটি ছাগল (খাসি) নির্ধারণ করা হয়েছিল। খেলার প্রথমার্ধে শশই কোনার বাড়ি দল একটি গোল করে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে আরেকটি গোলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এ সময় শশই মধ্যপাড়া দলের গোলরক্ষক হাতে আঘাত পান। পরে তাকে মাঠের বাইরে নেওয়ার চেষ্টা করা হলে খেলার উদ্যোক্তা, সৌদি প্রবাসী ইব্রাহিম মাঠে নেমে বাধা দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। চেয়ার ও মাঠের খুঁটি দিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে বিজয়ী দলের গরু-ছাগল নিয়ে টানাটানি শুরু হলে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি এলাকার লোকজনের মধ্যে। এতে অন্তত ১০ জন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, ‘রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9