গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭২ হাজার

৩১ মার্চ ২০২৬, ০৬:২২ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৬:২২ PM
ফিলিস্তিনে বোমা হামলা চালিয়েছে  ইসরায়েল

ফিলিস্তিনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল © সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের গাজা উপত্যকায় দুটি পৃথক বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। মঙ্গলবার (৩০ মার্চ) চিকিৎসকরা জানিয়েছেন, উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে পৃথক আরেকটি বিমান হামলায় আরও দুইজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৭২ হাজার ২৮৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭২ হাজার ২৮ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৭০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উল্লেখ্য, এই মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানগুলোকে জাতিসংঘ সাধারণত নির্ভরযোগ্য বলেই গণ্য করে থাকে।

নিহতদের অধিকাংশেরই পরিচয় পাওয়া গেছে সাধারণ বেসামরিক নাগরিক হিসেবে। তবে গাজা উপত্যকাজুড়ে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬