ইসরায়েলি কারাগারে বিনা অভিযোগে বন্দি ফিলিস্তিনি বাবার মৃত্যু, শঙ্কায় ছেলে

২৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ AM
ইসরায়েলি কারাগার

ইসরায়েলি কারাগার © সংগৃহীত

ইসরায়েলি হেফাজতে আরও এক ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি বন্দি ও মুক্ত বন্দি বিষয়ক কর্তৃপক্ষ এবং ফিলিস্তিনি বন্দি সমিতি জানিয়েছে, গত ৮ জানুয়ারি আটক হওয়া মারওয়ান ফাথি হারজাল্লাহ ইসরায়েলের মেগিদ্দো কারাগারে মারা গেছেন। রবিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

২০২৪ সালের অক্টোবর থেকে গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির কারাগার ও আটক কেন্দ্রে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন হারজাল্লাহ।

ওয়াফা সংবাদ সংস্থার তথ্যমতে, হারজাল্লাহ ১৯৯৫ সালে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হন, যার ফলে তার একটি পা কেটে ফেলতে হয়।

এদিকে হারজাল্লাহর ছেলে তাহরির হারজাল্লাহকেও ‘প্রশাসনিক আটক’ নামের নীতির আওতায় বিনা অভিযোগে আটক রাখা হয়েছে। ফলে বাবার মৃত্যুর ঘটনায় তাকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও শঙ্কা।

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬