ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভাই

০১ এপ্রিল ২০২৬, ০১:০২ AM
শহীদ ওসমান হাদির সঙ্গে ওমর হাদি

শহীদ ওসমান হাদির সঙ্গে ওমর হাদি © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে আগাম ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাইয়ের সামনের সারির যোদ্ধা শহীদ ওসমান হাদির ভাই শরিফ ওমর হাদি।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। ওমর হাদি উল্লেখ করেন, তার ভাইয়ের হত্যার আগে ও পরে কী ঘটেছিল তা নিয়ে তিনি বিস্তারিত লিখবেন। তবে সেই লেখায় ইনকিলাব মঞ্চের সদস্যদের বিরুদ্ধে নানা বিষয় উঠে আসতে পারে উল্লেখ করে আগাম দুঃখ প্রকাশ করেন এবং সেজন্য সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তার এই ফেসবুক স্ট্যাটাস প্রকাশের পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। অনেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন এবং তার বিস্তারিত বক্তব্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, গেল বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে আততায়ীর গুলি চালিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9