১৫ দিনের মধ্যে হাদি হত্যার আসামীদের দেশে ফিরিয়ে আনার দাবি

২৭ মার্চ ২০২৬, ০৮:০৯ PM
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে মঞ্চ-২৪

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে মঞ্চ-২৪ © টিডিসি ফটো

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা সহ ছয় দফা দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’। শুক্রবার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকী এসব দাবি পেশ করেন।

সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪ এর উপদেষ্টা লে. কর্ণেল ফেরদৌস আজিজ বলেন, হাদী হত্যার পর আসামীরা সীমান্ত পার হওয়া নিয়ে যে তথ্য দেওয়া হয়েছিল তা ছিল একটি সাজানো ‘নাটক’। বর্তমান সরকার এই হত্যার জন্য সরাসরি দায়ী না হলেও, আসামীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দায়ভার তাদের ওপরই বর্তায় বলে তিনি উল্লেখ করেন।

মঞ্চ ২৪-এর ৬ দফা দাবি সমূহ হলো —

১. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

২. হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ডদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। অবিলম্বে একটি নিরপেক্ষ উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে।

৩. আসামিরা কীভাবে সীমান্ত অতিক্রম করেছে, কারা তাদের সহযোগিতা করেছে-তা তদন্ত করে সংশ্লিষ্টদের নাম প্রকাশ ও গ্রেফতার করতে হবে।

৪. ভারতে UAPA আইনের কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত না হয়, সে জন্য একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন করতে হবে, যা পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে এবং জনগণকে নিয়মিত অবহিত করবে।

৫. ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা করতে হবে; অন্যথায় মঞ্চ ২৪ ঢাকাসহ সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

৬. সড়ক ও নৌপথে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে; অন্যযায় জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ পরিবহন আন্দোলন গড়ে তোলা হবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬