ফিলিস্তিন স্টাইলে লেবানন দখলের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল

৩১ মার্চ ২০২৬, ০৬:৪৪ PM
লেবানন-ইসরায়েল সীমান্ত

লেবানন-ইসরায়েল সীমান্ত © সংগৃহীত

চলমান হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পরও দক্ষিণ লেবাননের একাংশ দখল করে রাখার প্রকাশ্য ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। খবর আল জাজিরার

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি বিবৃতিতে, বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী কাটজ লেবাননের ভূখণ্ডের ভেতরে লিটানি নদী পর্যন্ত বিস্তৃত একটি স্থায়ী ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, ‘অভিযান শেষে আইডিএফ লেবাননের অভ্যন্তরে একটি নিরাপত্তা জোনে নিজেদের প্রতিষ্ঠিত করবে... এবং লিটানি নদী পর্যন্ত সমগ্র এলাকার ওপর সম্পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে।’

কাটজ আরও উল্লেখ করেন, বাস্তুচ্যুত লেবাননের বাসিন্দাদের তাদের নিজ গ্রামে ফিরতে বাধা দেওয়া হবে এবং গাজার মতো জাতিগত নিধন ও ধ্বংসযজ্ঞের একটি মডেল এখানে প্রয়োগ করা হবে। তিনি বলেন, ‘লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামের সমস্ত বাড়িঘর গাজার রাফাহ এবং বেইত হ্যানুন মডেলের মতো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হবে।’

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬