ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত ৩ লাখ ৭০ হাজার শিশু, নিহত ১২১: ইউনিসেফ

২৭ মার্চ ২০২৬, ০৫:৫৪ PM
ইসরায়েলি হামলায় ঘরবাড়ি ছেড়ে তাবুতে অবস্থানরত লেবাননের শিশুরা

ইসরায়েলি হামলায় ঘরবাড়ি ছেড়ে তাবুতে অবস্থানরত লেবাননের শিশুরা © সংগৃহীত

লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযানের মুখে ৩ লাখ ৭০ হাজারেরও বেশি শিশু তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ইউনিসেফের লেবানন প্রতিনিধি মার্কোলুইগি করসি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১২১ জন শিশু নিহত এবং ৩৯৯ জন শিশু আহত হয়েছে। শিশুদের ওপর যুদ্ধের এই ভয়াবহ প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

এদিকে, লেবাননের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস হওয়ায় দেশটির প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বিচ্ছিন্ন হয়ে পড়া এই বিশাল জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে তারা।

লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসী হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউনিসেফের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমরা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর কার্যক্রম নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগজনক বক্তব্য লক্ষ্য করছি। বর্তমান পরিস্থিতিতে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের পূর্ণ সম্মান রক্ষা করা অত্যন্ত জরুরি।’

কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬