লেবানন ও গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে আইআরজিসির ‘আলটিমেটাম’

২৪ মার্চ ২০২৬, ০৪:০৬ PM
লেবাননে ইসরায়েলের বিমান হামলা

লেবাননে ইসরায়েলের বিমান হামলা © সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধাবস্থার মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতও দেশটির দক্ষিণ সীমান্তে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অবাহত রেখেছে তেলআবিব। তবে এবার দখরদারর ইসরায়েলি বাহিনীকে দুইদেশে হামলা বন্ধে আলটিমেটাম দিয়েছে তেহরান। খবর আল জাজিরার

মঙ্গলবার (২৪ মার্চ) লেবানন ও গাজার বেসামরিক লোকদেরকে টার্গেট করা নিয়ে কড়া বিবৃতি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি অভিযোগ করেছে, ইসরায়েল বর্তমান ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ সুযোগ নিয়ে লেবানন ও ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর ‘ব্যাপক যুদ্ধাপরাধ’ চালাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি এ ধরনের হামলা অব্যাহত থাকে তবে তারা উত্তর ইসরায়েল এবং গাজা সংলগ্ন এলাকায় মোতায়েন করা ইসরায়েলি সেনাদের ওপর ‘ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালাবে। 

বিবৃতিতে আরো হুঁশিয়ারি করা হয়, হামলা বন্ধ না করলে তেহরানের পক্ষ থেকে যেই পাল্টা হামলা হবে সেটা হবে কোনো ধরনের ‘সংযম ছাড়া’ বা বেপরোয়া।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ২৯ জন নিহত এবং দুই হাজার ৭৮৬ জন আহত হয়েছেন। এই তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬