যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার মধ্যেই তেহরানে ইসরায়েলের হামলা

২৪ মার্চ ২০২৬, ০১:০০ PM
তেহরানে ইসরায়েলের হামলা

তেহরানে ইসরায়েলের হামলা © ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানে হামলা চালাচ্ছে।

সোমবার দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী এই হামলার কথা নিশ্চিত করে। এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এই আলোচনার কারণে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প দাবি করেন, উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সামরিক ও কূটনৈতিক তৎপরতা একসঙ্গে চলায় অঞ্চলে অনিশ্চয়তা আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, একদিকে আলোচনা চললেও অন্যদিকে হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

‘আমার ৫ ভাগনে–ভাগনি মারা গেছে, বড় ভাগনির সন্তানও মারা গেছে’…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘হঠাৎ দরজা খুলে দেখি, কিছুই দেখা যাচ্ছে না, তাৎক্ষণিক আমি ও…
  • ১৭ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণ জব্দ
  • ১৭ অক্টোবর ২০২৬
আলোচিত যুব উন্নয়নের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে …
  • ১৭ অক্টোবর ২০২৬