উত্তর ইসরায়েলে সেনাবাহিনীর ছোড়া গোলায় ১ জন নিহত

২৩ মার্চ ২০২৬, ০৫:১১ PM
উত্তর ইসরায়েলে সেনাবাহিনীর ছোড়া গোলায় ১ জন নিহত

উত্তর ইসরায়েলে সেনাবাহিনীর ছোড়া গোলায় ১ জন নিহত © সংগৃহীত

উত্তর ইসরায়েলের মিসগাভ আম এলাকায় এক ইসরায়েলি নাগরিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। হিজবুল্লাহর রকেট হামলায় নয়, বরং ইসরায়েলি সেনাবাহিনীর ভুল নিশানায় ছোড়া কামানের গোলার আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী।খবর আল জাজিরার

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ৬০ বছর বয়সী ওফার মস্কোভিৎস গতকাল রবিবার মিসগাভ আম কিবুতজে অবস্থানকালে প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী এটিকে লেবানন থেকে আসা রকেট হামলা বলে দাবি করলেও, পরবর্তীতে শুরু হওয়া উচ্চপর্যায়ের তদন্তে ‘মারাত্মক অপারেশনাল ত্রুটি’ ধরা পড়ে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে দায়িত্বরত ইসরায়েলি পদাতিক বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য পাশেই একটি আর্টিলারি ব্যাটারি (কামানের ইউনিট) মোতায়েন ছিল। সেখান থেকে লেবাননের ভেতরে লক্ষ্যবস্তু নির্ধারণ করে গোলা ছোড়ার কথা থাকলেও, ভুল কোণ এবং নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করায় পাঁচটি গোলা সরাসরি মিসগাভ আম রিজ এলাকায় গিয়ে আঘাত হানে।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, গোলার লক্ষ্যভেদে মারাত্মক পরিকল্পনাগত ভুল এবং পদ্ধতিগত বিচ্যুতি লক্ষ্য করা গেছে। শত্রুপক্ষের অবস্থানের পরিবর্তে কামানের গোলাগুলো ভুলবশত নিজেদের বসতিপূর্ণ এলাকায় আঘাত হানে।

নিহত ওফার মস্কোভিৎসের মৃত্যুর পর থেকেই সীমান্তে বসবাসরত ইসরায়েলি নাগরিকদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। নিজ সেনাবাহিনীর গোলার আঘাতে নাগরিকের মৃত্যু হওয়ায় সামরিক বাহিনীর দক্ষতা ও নিরাপত্তা প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভুলের পেছনে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

।

ট্যাগ: ইসরায়েল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬