ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সব স্কুলে সশরীরে ক্লাস বাতিল

২২ মার্চ ২০২৬, ০৭:৩১ AM
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস বাতিল

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস বাতিল © সংগৃহীত

দক্ষিণ ইসরায়েলের আরাদ ও ডিমোনা শহরে ইরানের জোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয়। দেশটির শিক্ষা মন্ত্রী ইয়োভ কিশ জানিয়েছেন, রবিবার ও সোমবার সব স্কুলে সরাসরি উপস্থিত থেকে পাঠদান বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের জন্য অনলাইন পদ্ধতিতে ক্লাস পরিচালনা করা হবে।

শনিবার (২১ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল-এর খবরে এমন তথ্য জানানো হয়েছে। 

খবরে বলা হয়, শনিবার দক্ষিণাঞ্চলের ডিমোনা ও আরাদ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রী জানান, হামলার প্রেক্ষাপটে এবং আইডিএফ হোমফ্রন্ট কমান্ডের সঙ্গে পরামর্শ করেই রবিবার ও সোমবারের জন্য সব ব্যতিক্রম বাতিল করে সশরীরে ক্লাস স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি বিশেষ শিক্ষার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম রাখা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

খবরে আরও বলা হয়, ইরানের হামলায় ওই দুই শহরে প্রায় ১০০ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু আরাদ শহরেই ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। হামলার পর পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও জরুরি তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে মাঠে কাজ করা জরুরি ও উদ্ধারকারী বাহিনীগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে।

এর আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে টানা দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি কম এমন এলাকাগুলোতে সীমিত আকারে ক্লাস চালু করা হলেও নতুন করে হামলার পর আবারও দেশজুড়ে সশরীরে পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬