আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল

২১ মার্চ ২০২৬, ০৮:১৭ PM
ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোর (আইআরজিসি)

ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোর (আইআরজিসি) © সংগৃহীত

শুক্রবার রাতে তেহরানে চালানো বিমান হামলায় ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোর (আইআরজিসি)র ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

শনিবার (২১ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা গত রাতে ইরানে একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-র একটি প্রধান কেন্দ্র রয়েছে, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম রাখার একটি গুদাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরির একটি সাইটে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই হামলার ফলে ইরানের বর্তমান শাসনব্যবস্থার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরির সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।’

তবে এই হামলায় নিহতের সংখ্যা কত, সে বিষয়ে ইসরায়েল কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারা স্বাধীনভাবে ইসরায়েলের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬