প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

২১ মার্চ ২০২৬, ০৭:৫৯ PM
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান © সংগৃহীত

উপসাগরীয় দেশগুলো এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোকে ‘ভাই’ সম্বোধন করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান তাদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়াতে চায় না।

শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, ‘ইসলামিক দেশসমূহ এবং আমাদের প্রিয় প্রতিবেশীদের উদ্দেশে বলছি: আপনারা আমাদের ভাই এবং আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের মধ্যকার এই মতপার্থক্যের একমাত্র সুবিধাভোগী হলো জায়নবাদী শক্তি (ইসরায়েল)।’

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি প্রার্থনা করেন যেন মহানবী (সা.)-এর শিক্ষার অনুসরণের মাধ্যমে মুসলিম উম্মাহর মধ্যে ‘শক্তি ও ঐক্য’ প্রতিষ্ঠিত হয়। একইসঙ্গে তিনি ইরানের নববর্ষ ‘নওরোজ’-কেও স্বাগত জানান।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও লেখেন, ‘এ বছর আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের নওরোজ বেশি প্রয়োজন—এমন এক নওরোজ যা আমাদের সংস্কৃতিতে ঐক্য, সংহতি এবং জাতীয় সম্প্রীতি প্রদর্শন করে। আসুন আমরা হাতে হাত রেখে ইরানকে বর্তমানের উত্তাল পরিস্থিতি থেকে মুক্ত করি এবং গর্ব ও বিজয়ের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাই।’

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬