রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন

২১ মার্চ ২০২৬, ০৬:৫৫ PM
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন © সংগৃহীত

নওরোজ উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানি নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে বলে জানিয়েছেন।

শনিবার (২১ মার্চ) ক্রেমলিন এ কথা জানিয়েছেন বলে সংবাদমাধ্যম আরব নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে ইরানের প্রতি মস্কোর সমর্থনের মাত্রা নিয়ে বিতর্ক রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ইরানি সূত্র জানিয়েছে, ১৯৭৯ সালের বিপ্লবে মার্কিন-সমর্থিত শাহের ক্ষমতাচ্যুতির পর থেকে ইরানের সবচেয়ে বড় এই সংকটে তারা মস্কোর কাছ থেকে তেমন কোনো প্রকৃত সাহায্য পায়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে

এতে আরও বলা হয়েছে, ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ইরানি নববর্ষ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। ভ্লাদিমির পুতিন ইরানের জনগণের জন্য কঠিন সময়টা সাহসের সঙ্গে পার করার শুভ কামনা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘এই সময়েও মস্কো তেহরানের ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য সহযোগী থাকবে।’

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬