যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে

২১ মার্চ ২০২৬, ০৬:০৬ PM
ইরানে স্থল হামলা চালাতে স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে স্থল হামলা চালাতে স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র © সংগৃহীত

ইরানে স্থল হামলা চালাতে শক্তিশালী পরিকল্পনা ও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে শনিবার (২১ মার্চ) এ তথ্য জানিয়েছে।

তারা বলেছেন, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ইরানে স্থল হামলা চালানোর প্রস্তুতির জন্য বিশেষভাবে পরিকল্পনা দিতে অনুরোধ করেছেন।

তবে ইরানে সেনা পাঠানো হবে কি না সে ব্যাপারে আরও গভীরভাবে চিন্তাভাবনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গেলে তিনি স্থল হামলার নির্দেশ দেবেন সেটি এখনো স্পষ্ট নয়।

গত মঙ্গলবার অবশ্য ট্রাম্প জানান তিনি ইরানে কোনো স্থল সেনা পাঠাবেন না। তবে সঙ্গে সঙ্গে এক সাংবাদিককে আবার বলেন, যদি আমি সেনা পাঠাইও, তাহলে আপনাদের (এখন) বলব না।

স্থল হামলার প্রস্তুতির ব্যাপারে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করার পর ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট এক লিখিত বক্তব্যে বলেছেন, ‘এ ধরনের সামরিক পরিকল্পনা করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ। যেন সামরিক বাহিনীর সর্বাধিনায়কের কাছে একাধিক ‘অপশন’ থাকে। কিন্তু পরিকল্পনা করার মানে এই না যে ইরানে স্থল হামলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।’

এ পরিকল্পনা এতটাই বিস্তারিতভাবে করা হয়েছে যে, স্থল হামলা হলে যদি ইরানের সেনা ও প্যারামিলিটারির সদস্যদের আটক করা হয় তাদের কীভাবে কী করা হবে সে ব্যাপারেও পরিকল্পনা করা হয়েছে। এমনকি তাদের কোথায় পাঠানো হবে সেটিও পরিকল্পনা করা হয়েছে।

এদিকে গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মেরিন সেনাকে নিয়ে যাওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। যারা আগামী এক সপ্তাহের মধ্যে অঞ্চলটিতে পৌঁছে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

চুয়েটের সাবেক উপাচার্য ড. সায়েমের পক্ষে ১২ আন্তর্জাতিক বিশ্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলা হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা, সময় জানাল মন্ত্রণালয়
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬