৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান

২১ মার্চ ২০২৬, ০৭:১৯ PM
মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া

মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া © সংগৃহীত

ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে দু্ইটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে সেগুলো লক্ষ্যভেদ করতে পারেনি বলে একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে মার্সংকিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলোর একটি মাঝপথেই বিকল হয়ে যায়। অন্যটিকে লক্ষ্য করে একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে এসএম-৩ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যদিও সেটি সফলভাবে ভূপাতিত করতে পেরেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে একটি বিবৃতি প্রস্তুত করছে। হোয়াইট হাউস এবং ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।


ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, এই হামলা ছিল ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম বাস্তব সামরিক ব্যবহার এবং মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূরে আঘাত হানার সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা, যা মার্কিন স্বার্থকে হুমকির মুখে ফেলতে পারে।

এর আগে, ২০২৫ সালের মে মাসে যুক্তরাজ্য সম্মত হয় যে দিয়েগো গার্সিয়া ঘাঁটি যেখানে অবস্থিত সেই চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করা হবে। ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে মরিশাস দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের সঙ্গে বিরোধে জড়িত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যুক্তরাজ্যের এই পরিকল্পনার সমালোচনা করেছেন।


উল্লেখ্য, ইরান থেকে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপের দূরত্ব প্রায় ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার কিলোমিটার বা প্রায় ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৫০০ মাইল। ইরানের উপকূলরেখা থেকে দিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার। তবে রাজধানী তেহরান থেকে এই দূরত্ব প্রায় ৫ হাজার ২৫০ কিলোমিটার।

এই দ্বীপটি ভারত মহাসাগরের মাঝামাঝি অবস্থিত এবং এখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ইরান এই দূরত্বে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা প্রদর্শন করেছে, যা তাদের পূর্বঘোষিত দুই হাজার কিলোমিটার সীমার চেয়ে অনেক বেশি।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9