মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি

৩১ মার্চ ২০২৬, ০৮:১৮ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৮:১৯ PM
বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইতালি

বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইতালি © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রবাহী মার্কিন সামরিক বিমানকে সিসিলির একটি বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইতালি। মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ইতালির জাতীয় দৈনিক ‘কোরিয়েরে দেল্লা সেরা’।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ‘কিছু মার্কিন বোমারু বিমান’ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সিগোনেলা ঘাঁটিতে অবতরণের কথা ছিল। এই সিগোনেলা ঘাঁটিটি মার্কিন নৌবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ন্যাটোর অন্যতম প্রধান ঘাঁটি।

১৯৫০-এর দশকে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, মার্কিন নৌবাহিনী এই ঘাঁটিটিকে কেবল লজিস্টিক বা রসদ সরবরাহ এবং প্রশিক্ষণ সংক্রান্ত কাজে ব্যবহার করতে পারে। কিন্তু জরুরি পরিস্থিতি ছাড়া কোনো সশস্ত্র যুদ্ধবিমান বা অস্ত্র পরিবহনের ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নেই। এমন বিশেষ অনুমতির জন্য ইতালির সংসদের অনুমোদন বাধ্যতামূলক।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রটি আরও জানায়, মার্কিন বিমানগুলো যখন ইতোমধ্যে সিসিলির উদ্দেশ্যে আকাশে উড়াল দিয়েছিল, ঠিক সেই মুহূর্তে তারা অবতরণের জন্য অনুমতির আবেদন করে। এর ফলে তারা সংসদীয় অনুমোদনের জন্য নির্ধারিত দীর্ঘ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। বিমানগুলো ঠিক কখন অবতরণ করার কথা ছিল তা স্পষ্ট না হলেও সূত্রটি নিশ্চিত করেছে যে, আবেদনটি এতটাই জরুরি ছিল যে সংসদীয় অনুমোদন চাওয়ার মতো যথেষ্ট সময় ছিল না।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সিগোনেলা ঘাঁটিতে মার্কিন তৎপরতা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইতালির বামপন্থী বিরোধী দলগুলোর রাজনীতিবিদরা বেশ কয়েক দিন ধরেই প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কট্টর ডানপন্থী সরকারকে সিগোনেলা ঘাঁটির প্রকৃত পরিস্থিতি স্পষ্ট করার দাবি জানিয়ে আসছিলেন। একই সাথে তারা ইতালিকে এই যুদ্ধে জড়িয়ে পড়া থেকে দূরে রাখতে মার্কিন বাহিনীকে ইতালির কোনো ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। বর্তমানে ইতালিতে মার্কিন নৌবাহিনীর মোট সাতটি ঘাঁটি রয়েছে।

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9