ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

৩০ মার্চ ২০২৬, ০৯:৫২ PM
ইরানের ওপর নিশেধাজ্ঞা বাড়াল ইউরোপ

ইরানের ওপর নিশেধাজ্ঞা বাড়াল ইউরোপ © সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাউন্সিল জানিয়েছে, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশটির ওপর আরোপিত ইইউ-এর নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

ইইউ-এর আইনপ্রণেতা পর্ষদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্তকরণ জারি থাকবে। এছাড়া অভ্যন্তরীণ দমন-পীড়নে ব্যবহৃত হতে পারে এমন সরঞ্জাম এবং টেলিযোগাযোগের ওপর নজরদারি করার প্রযুক্তি ইরানে রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইইউ-এর নাগরিক এবং কোম্পানিগুলোর জন্য তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অর্থ বা তহবিল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। একজন মৃত ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়ার পর বর্তমানে এই নিষেধাজ্ঞার তালিকায় মোট ২৬২ জন ব্যক্তি এবং ৫৩টি প্রতিষ্ঠান রয়েছে।

২০১১ সালে ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহারের ঘটনায় প্রথম এই নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন এবং এরপর থেকে প্রতি বছরই এর মেয়াদ বাড়ানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় চলমান যুদ্ধাবস্থায় আরো একবছরের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখল ইউরোপ।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬