তেহরানের ইমাম হোসাইন বিশ্ববিদ্যালয়ে হামলা করল ইসরায়েল

৩০ মার্চ ২০২৬, ০৭:২৩ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৭:২৯ PM
ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন © সংগৃহীত

সামরিক কাজে ব্যবহৃত হওয়ার অভিযোগ তুলে ইরানের রাজধানী তেহরানের ইমাম হোসাইন বিশ্ববিদ্যালয়ের একটি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে আইডিএফ।

এক বিবৃতিতে তারা জানায়,‘ ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) পরিচালিত তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। উন্নত অস্ত্র গবেষণার কাজে এই প্রতিষ্ঠানটি ব্যবহার করা হতো।’

সেখানে আরো বলা হয়েছে, ‘সম্প্রতি টার্গেট করা আইআরজিসির কেন্দ্রীয় সামরিক অবকাঠামোটি ইমাম হোসাইন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত। প্রতিষ্ঠানটি আইআরজিসি-এর প্রধান সামরিক অ্যাকাডেমিক প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি শাসনব্যবস্থার সামরিক সংস্থাগুলোর জন্য জরুরি সম্পদ হিসেবে ব্যবহৃত হতো।’

ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) দাবি অনুযায়ী, এই হামলায় ওই স্থাপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহৃত ভূগর্ভস্থ ‘উইন্ড টানেল’ (বায়ু টানেল), রাসায়নিক অস্ত্র গবেষণার সাথে জড়িত একটি রসায়ন কেন্দ্র এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত একটি কেন্দ্রীয় প্রকৌশল কমপ্লেক্স।

ইসরায়েলি বাহিনী এর আগের হামলাগুলোতেও এই স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করেছিল। তাদের বক্তব্য অনুযায়ী, আইআরজিসি-এর সাথে এই বিশ্ববিদ্যালয়ের সরাসরি সম্পৃক্ততা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এর ভূমিকা থাকায় এটি একটি বৈধ সামরিক লক্ষ্যবস্তু। তারা আরও যোগ করেছে যে, এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের অস্ত্র উৎপাদন ও গবেষণা করার সক্ষমতাকে ব্যাপকভাবে দুর্বল করে দেওয়া।

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬